প্রধান খবরবাংলাদেশ

‘দাঁড় কাউয়ামুক্ত আওয়ামী লীগ চাই’ ছবি ভাইরাল

রূপসী বাংলা ডেস্ক:রাজধানীর ধানমন্ডি ২৭। শংকর আবাসিক এলাকার বিক্রমপুর মিষ্টি দোকানের সামনে বিশাল একটি বিলবোর্ড। বিলবোর্ডে লেখা— ‘দাঁড় কাউয়ামুক্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ চাই।’ লেখাটির ডানপাশেই বিশাল একটি দাঁড়কাকের ছবি আর মোহাম্মদপুর বলতে মোহাম্মদপুর থানা শাখাকে বোঝানো হয়েছে। প্রায় ৩০ ফুট লম্বা এই বিলবোর্ডের ছবিটি শনিবার সকাল থেকে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাজনীতিতে ‘কাউয়া’ শব্দটি জনপ্রিয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বছর মার্চে সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন, সংগঠনে ‘কাউয়া’ (কাক) ঢুকছে। তিনি বলেন, ‘প্রচার লীগ, তরুণ লীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগ আছে। কথা হাছা, সংগঠনে কাউয়া ঢুকছে। জায়গায় জায়গায় কাউয়া আছে। পেশাহীন পেশিজীবী দরকার নেই। ঘরের ভিতর ঘর বানানো চলবে না। মশারির ভিতর মশারি টানানো চলবে না।’ মূলত ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত, বিভিন্ন বাম দল এবং জাতীয় পার্টি থেকে দলে আসা অনেকেই বিপুল অর্থ ভাণ্ডারের মালিক হয়েছেন। ‘কাউয়া’ হিসেবে তাদেরই ইঙ্গিত করে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। কাউয়াদের নিয়ে তাদের মনে ব্যাপক ক্ষোভ বিদ্যমান। তাই ওবায়দুল কাদেরের মন্তব্যের পর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে কাউয়া শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে ধানমন্ডির ওই সড়কে বিলবোর্ডটি দেখতে পান। কে বা কারা এই বিলবোর্ড তৈরি করেছেন তা নিশ্চিত নন। তবে এটা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।বাংলাদেশ প্রতিদিন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension