আন্তর্জাতিকপ্রধান খবর

সমকামি হওয়া সৃষ্টিকর্তার অসামান্য উপহার: অ্যাপল সিইও

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক :  সমকামি হওয়াকে সৃষ্টিকর্তার অসামান্য উপহার বলে অভিহিত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। টিম কুক ২০১৪ সালে প্রথম সমকামি হিসেবে কোন বৃহৎ কোম্পানির সিইও হন। কুক জানিয়েছেন তিনি তার যৌন পছন্দের বিষয়ে সন্তুষ্ট। সিএনএন ইন্টারন্যাশনালে এক বিশেষ সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ান আমানপোরকে কুক বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে ভীষণভাবে গর্বিত’।

তিনি আরো বলেন, ‘সমকামি হওয়া আমার জন্য ইশ^রের সবচেয়ে বগ আশির্বাদ। কুক জানিয়েছেন তিনি আগে নিজের যৌন জীবনের কথা খোলামেলা ভাবে না বললেও কয়েকজন শিশুর কাছ থেকে চিঠি পাবার পরে সিদ্ধান্ত বদলেছেন। এই চিঠির লেখকরা নিজেদের যৌন পছন্দের কারণে নিপিড়ন এবং হেনস্থার শিকার হয়ে আত্মহত্যঅর কাছাকাছি চলে গিয়েছিলো।

এ বিষয়ে কুক বলেন, ‘আমি গভিরভাবে নবিশ^স কনি সম্মান পাবার অধিকার সকলেই রয়েছে। আমি ব্যাপারটি প্রকাম্য করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি সেই শিশুদের চিঠি পাচ্ছিলাম, যারা অনলাইনে জেনেছে আমি সমকামি।’ কুক আরো মনে করেন তিনি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করলেও এক্ষেত্রে চুপ থাকা এক রকমের স্বার্থপরতা।

কুক মনে করেন সমকামিতা তাকে নেতৃত্ব দিতে শিখিয়েছে। শুরু থেকেই জানতেন তিনি একজন সংখ্যালঘু। এর ফলে তার মধ্যে নেতৃত্বের জেদ সৃষ্টি হয়। সিএনএনকে তিনি বলেন, ‘আমি জেনেছি সংখ্যালঘু হওয়াটা কি জিনিষ। তবে সংখ্যালঘু হয়েও সংখ্যাগুরুদের ওপর ছড়ি ঘোরানো এক রকমের যোগ্যতা।’ তবে এর কারণে নিজের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন কুক। এটিকে তিনি নিজেন জন্য ইতিবাচক বলে মনে করেন। ইকোনমিক টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension