প্রধান খবরবাংলাদেশরাজনীতি

সাজা বাড়িয়ে খালেদা জিয়ার ১০ বছর কারাদন্ড

গনি আল-মারুফ

 

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:   জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে  করা আপিল ও সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আপিলের শুনানি  সমাপ্ত ঘোষণা করেন হাইকোর্ট।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খরুশিদ আলম খান। তবে খালেদা জিয়ার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে খালেদা জিয়া এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

এদিকে অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল শুনানি হওয়া উপরোক্ত হাইকোর্ট বেঞ্চের ওপর অনাস্থা জানিয়ে করা আবেদন সকালে আপিলে নিয়ে যান তার আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ অনাস্থা আবেদন গ্রহণ করে নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension