
শীঘ্রই উচ্চতার লড়াইয়ে পিছিয়ে যাবে Statue Of Unity
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ধুমধাম করে উন্মোচন করা হয়েছে লৌহ মানব সর্দার বলভ ভাই প্যাটেলের মূর্তি। এই স্ট্যাচু অফ ইউনিটি এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় মূর্তি।
২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী এই মূর্তি তৈরির কর্মসূচী নিয়েছিলেন। ২০১৪ সালে লার্সেন অ্যান্ড টুবরো এই মূর্তি নির্মাণের বরাত পেয়েছিল।
প্রায় ৬০০ ফুটের ওই ব্রোঞ্জের মূর্তি তৈরি করতে গত চার বছরে হাত লাগিয়েছিলেন প্রায় আড়াই হাজার শ্রমিক। এই মূর্তি গড়তে খরচ হয়েছে দুই হাজার ৯৮৯ কোটি টাকা।
এর আগে দীর্ঘতম মূর্তিতে শীর্ষস্থান ছিল চিনের দখলে। ১২৮ মিটারের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে ওই দেশে। এই মুহূর্তে ১৮২ মিটারের স্ট্যাচু অব ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তি।

যদিও খুব শিঘ্রই সেই পদ হারাতে চলেছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। গুজরাতের নর্মদা নদীর তীরে অবস্থিত মূর্তির থেকেও বড় মূর্তি তৈরির কাজ চলছে।
যেটির উচ্চতা ২২১ মিটার অর্থাৎ প্রায় ৭০০ ফুট। যা উচ্চতায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির থেকে ১০০ ফুট বেশি। এই মুহূর্তে সেই মূর্তি তৈরির কাজ চলছে জোরকদমে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই মূর্তি তৈরি হচ্ছে ভারতের মটিতেই। যার অর্থ উচ্চতম মূর্তি নির্মাণের লড়াইতে ভারতের রেকর্ড ভাঙতে চলেছে ভারত।

যে মূর্তিটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল ছত্রপতি শিবাজির মূর্তি। যেটি আরব সাগরের উপকূলে তৈরি হচ্ছে। ২০১৬ সালে ওই মূর্তি গঠনের প্রকল্পের শিলান্যাস হয়েছিল। পাঁচ বছর পর অর্থাৎ ২০২১ সালে ওই মূর্তি উন্মোচন হওয়ার কথা রয়েছে। যার অর্থ স্ট্যাচু অব ইউনিটির মুকুটে সেরার পালক থাকছে মাত্র তিন বছর।



