
‘CBI-এর মতো RBI-কেও ধ্বংস করতে চাইছে মোদী সরকার’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলমীন(এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবার আরবিআই নিয়ে তোপ দাগলেন মোদী সরকারকে৷ কেন্দ্রীয় সরকার এবং আরবিআই-এর মধ্যে বাড়তে থাকা বিবাদের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘CBI-এর মতো RBI-কেও ধ্বংস করতে চাইছে মোদী সরকার’৷ মঙ্গলবার আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেলের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর ওয়াইসি এমনই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে৷
সাংসদ ওযাইসি এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আরবিআই-এর গভর্ণর পদ থেকে উর্জিত প্যাটেল সরে গেলে এটা স্পষ্ট হয়ে যাবে যে, মোদী সরকারের শাসনকালে স্বতন্ত্র সংগঠনগুলির স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে৷
অন্যদিকে, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলও এই বিষয়টি নিয়ে মোদী সরকারকে টার্গেট করেন৷ তিনি বলেন, যে সব সংস্থার শক্তি বৃদ্ধি করে তাদের দাঁড় করাতে ৭০ বছর সময় লেগেছে, সেগুলিকে ধ্বংস করতেই মাত্র ৫ বছর সময় নিল মোদীর সরকার৷
এর আগে মঙ্গলবার সকালে, কেন্দ্রীয় সরকার এবং আরবিআই-এর মধ্যে সংঘাতের খবর আরবিআই-এর গভর্ণর উর্জিত প্যাটেল ইস্তপরা দিতে পারেন এমন খবর প্রকাশ্যে আসে৷ আরবিআই-এর ডেপুটি গভর্ণর কেন্দ্রীয় ব্যাংকে, সরকারের চাপ সৃষ্টির অভিযোগ আনার পর থেকেই বিষয়টি সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে৷
একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সেকশন ৭-কে লাগু করতে পারে৷ এর ভিত্তিতে সরকার বিভিন্ন ইস্যু এবং জনগমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলির ওপর কাজ করার জন্য আরবিআই গভর্ণরকে নির্দেশ দিতে পারে৷ দেশ স্বাধীন হওয়ার পর এই সেকশন আজ পর্যন্ত ব্যবহৃত হয়নি৷ এই সেকশনই যদি কেন্দ্রীয় সরকার লাগু করে তাহলে উর্জিত প্যাটেল ইস্তফা দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷ যদিও আরবিআই এবং অর্থমন্ত্রক থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি বলে জানাচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড৷



