আঞ্চলিক

কোটালীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:  টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত সেনিটেশন এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবার-২০১৮ পালন করা হয়েছে।বুধবার কোটালীপড়া পৌরসভার আয়োজনে এ উপলক্ষ্যে কোটালীপাড়া পৌরসভা অফিস প্রঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‍্যলী শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মোঃকামাল হোসেন শেখ এর সভাপতিত্ত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মোঃকামাল হোসেন শেখ,উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ,সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান আমিনুজ্জামান খান মিলন,পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension