
বাংলাদেশ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি প্রদান বিএনপির
মানিকগঞ্জ প্রতিনিধি:দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ১৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন ও জেলা বিএনপির নেতা নাসির উদ্দিন আহামেদ যাদু দলীয় প্যাডে লিখিত স্মারকলিপির কপি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা প্রশাসক মোঃ নাজমুছ সাদাত সেলিমের হাতে তুলে দেন।
স্মারকলিপি প্রদানের বিষয়ে আব্দুল বাতেন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকটে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।



