প্রধান খবরবাংলাদেশ

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন: ইসি সচিব

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুয়ায়ী ৩০ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঐক্যজোটের ৩ সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি বিশ্লেষণ করে ৩০ ডিসেম্বরের পরে নির্বাচন পেছানো ইসির কাছে যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তব সম্মত না হওয়ায় নির্বাচন পেছানোর আর কোনও সুযোগ নেই বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে।

তিনি বলেন, গতকাল বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন পেছানোর দাবিতে কমিশনে এসে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন।  বৃহস্পতিবার সকালে তাদের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশারের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

সচিব বলেন, বিশ্ব ইজতেমা জানুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।  এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন এবং লক্ষাধিক আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকে।  সব দিক বিবেচনা করে নির্বাচন পেছানো ইসির কাছে যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তব সম্মত না হওয়ায় নির্বাচন পেছানের আর কোনও সুযোগ নেই বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে।

সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক নয়, আমরা এদেশের নাগরিক যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তাদের বিষয়গুলো আগে বিবেচনা করব।  তবে বিদেশি পর্যবেক্ষকদের সবসময় আমরা স্বাগত জানাই।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension