খেলা

IPL 2019: বিরাটের দলে তারকা ছাঁটাই

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : তারকা পুজো নয়৷ অনেকদিন আগেই ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে এই মন্ত্র ঢুকিয়ে দিয়েছেন বিরাট৷ সেকারণেই শেষ আইপিএলে বিধ্বংসী গেইলকেও রিটেনশনের পথে হাঁটেনি ব্যাঙ্গালোর৷ এবারও নিলামে আগে দলের বাড়তি বোঝা দূর করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ছাঁটাইয়ে প্রথম নাম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলামের৷

শেষ মরশুমটা একেবারের মারকাটারি যাননি ম্যাকুলামের৷ ৬ ম্যাচে নামের পাশে ১২৭ রান, সর্বোচ্চ ৪৩৷ যা অবশ্যই ম্যাকুলামসুলভ নয়! বয়স বাড়তে ব্যাটিংয়ে ধার কমেছে৷ বোঝা বাড়াতে না চায়না ফ্র্যাঞ্চাইজি৷ তারকা ওপেনারকে রিলিজ করে দিয়ে সেই বার্তাই দিল ব্যাঙ্গালোর৷

সেই সঙ্গে ম্যাকুলামের দেশয়ালি ক্রিকেটার অল-রাউন্ডার কোরি অ্যান্ডরসন ও ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে রিলিজ দেওয়া হয়েছে৷ এছাড়াও রিলিজ দেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সরফরাজ খান, অশ্বিন মুরুগান,মনন ভোরা৷ শেষ মরশুমের ১৪ জনকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷

হেভিওয়েটদের মধ্যে রয়ে গেলেন এবি ডি’ভিলিয়ার্স, টিম সাউদিরা৷ শেষ দু’বছর সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ব্যাঙ্গালুরুর৷ শেষবার ছয় ও তার আগের মরশুমে লিগ তালিকায় আটে ছিল বিরাটরা৷ সেকারণে নতুন করে দল গড়ে শেষ দু’বারের হারের খতে প্রলেপ লাগাতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি৷

শুধু রিলিজ নয়, ডিসেম্বরেই নিলাম আগে নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার কাজটাও সেরে ফেলেছে ব্যাঙ্গালোর৷ আগেই কিপার কুন্টন ডি’কককে মুম্বইয়ে কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল৷ সেই সঙ্গে মননদীপকে পঞ্জাবে ট্রান্সফার করে অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিসকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি৷

একনজরে যারা রইলেন বিরাটের আইপিএল দলে-
এবি ডি’ভিলিয়ার্স, টিম সাউদি, বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, কুলবন্ত খেজরোলিয়া, পবন নেগি, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কলিন গ্র্যান্ডহোম, মইন আলি, ন্যাথন কুল্টারনাইল,নবদীপ সাইনি৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension