বাংলাদেশরাজনীতি

তিন শ’ আসনেই প্রার্থী দেবেন এরশাদ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আবারও তিন শ’ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে। ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। দলের স্বার্থে তিনি যাকে মনোনয়ন দেবেন, সে-ই মনোনয়ন পাবেন।’

এরশাদ বলেন, ‘আমি তিন শ’ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করেছি। এখানে আর কারও কোনও দায়িত্ব নেই। অন্যদের জবাবদিহি করতে হবে না। আমি দেখতে চাই, তিন শ’ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension