বাংলাদেশরাজনীতি

নৌকার মনোনয়ন পাচ্ছেন বদির বদলে স্ত্রী, রানার বদলে বাবা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের উখিয়ায় আবদুর রহমান বদি এবং টাঙ্গাইলের ঘাটাইলে আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি দু’টি আসনের কথা নিশ্চিত করে বলতে পারি। একটি হলো কক্সবাজারের উখিয়া। সেখানে আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিয়ে আমরা তার স্ত্রীকে (শাহীনা আক্তার চৌধুরী) দিচ্ছি। আরেকটা টাঙ্গাইলের ঘাটাইল। সেখানে আমানুর রহমান খান রানা মনোনয়ন পাচ্ছেন না, পাচ্ছেন আতাউর রহমান খান।

বদির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বদির সম্পর্কে যে কনটোভার্সি আছে আপনারা প্রমাণ করতে পেরেছেন? কেউ প্রমাণ করতে পেরেছে? তারপরও আমরা এটা পর্যালোচনা করে দেখেছি।

ওবায়দুল কাদের বলেন, টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে।

কাদের আরও বলেন, পিপল যদি আমাদের ভোট না দেয়, ইন্ডিয়া আমাদের চায়- এই ধারণার ওপর আমরা বসে থাকব? জনগণই আমাদের নির্বাচিত করবে। বাইরের কোনো দেশ বা ইন্ডিয়া আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে বলে আমার জানা নেই।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন প্রায়ই চূড়ান্ত। জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২৫ নভেম্বর জোটগতভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন কে কোন আসনে নৌকার প্রার্থী হবেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension