আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান : জারিফ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তার দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারবে না; বরং নিষেধাজ্ঞার ফলে ইরানের প্রতিরোধ করার মানসিকতা শক্তিশালী হবে।গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিফ এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানি জনগণ কখনই বাইরের চাপে নতি স্বীকার করে নি এবং এবারের চাপেও আত্মসমর্পন করবে না।

খাদ্য ও ওষুধের মতো মানবিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় নি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তা নাকচ করে দেন জারিফ। তিনি বলেন, আমেরিকা ইরানের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে যে কোনও পণ্য আমদানি করতে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।  ইউরোপের পক্ষ থেকে ইরানের আর্থিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় কালক্ষেপনে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইউরোপীয়ানরা পরমাণু সমঝোতার ব্যাপারে রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension