খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

রূপসী বাংলা ঢাকা স্পোর্টস ডেস্ক: স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অজিবাহিনীর কাছে পর্যদুস্ত হল ক্যারিবিয়ান প্রমিলাবাহিনী৷ ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া৷ এ নিয়ে টানা পাঁচবার বিশ্বকাপ ফাইনালে অজি মেয়েরা৷

অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অজিদের একাই ফাইনালে পৌঁছে দেন আলিসা হিলি৷ ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা অজি উইকেটকিপার৷ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচের সেরা হিলি৷ চোট পেয়ে গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে নামতে পারেননি৷ কিন্তু শুক্রবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস শুরু করে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হিলি৷ ৩৮ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷

৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অজি ক্যাপ্টেন মেগ ল্যানিং৷ তবে অজি ইনিংসে এগিয়ে নিয়ে যান হেইনসের ঝোড়ো ইনিংস৷ ১৫ বলে চারটি বাউন্ডারি-সহ ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন হেইনস৷ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তোলে অস্ট্রেলিয়া৷

রান তাড়া করতে নেমে ৭১ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস৷ ক্যাপ্টেন স্টেফানি টেলর ছাড়া কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারই দু’ অংকের রানে পৌঁছে পারেননি৷ সর্বোচ্চ ১৬ রান করেন তিনি৷ গ্রুপে এ-তে এক নম্বরে শেষ করলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension