
মনোনয়ন চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার ২৫ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি দেওয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ২৩০ আসনের প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, ২৩০ আসনের বিপরীতে ২৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কাল ২৬ নভেম্বর সোমবার বাকি ৭০টি আসনের প্রার্থীদের চিঠি দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ১৮টি আসনে দুজন করে প্রার্থী দেওয়া হয়েছে। মনোনীত প্রাথীদের মধ্যে বাদ পড়েছেন বর্তমান সংসদের ১৯ জন সদস্য। এর পাশাপাশি মনোনয়নবঞ্চিত হয়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। যুক্ত হয়েছে বেশ কয়েকজন নতুন মুখ।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন শেখ হাসিনা (রংপুর-৬), আবুল কালাম আহসানুল হক ডিউক চৌধুরী (রংপুর-২), টিপু মুনশি (রংপুর-৪), এইচএন আশিকুর রহমান (রংপুর-৫), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), মাহবুব আরা গিনি (গাইবান্ধা-২), ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩), মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫), মজহারুল হক প্রধান (পঞ্চগড়-১), নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), জাকির হোসেন (কুড়িগ্রাম-৪)।
ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), আয়েন উদ্দিন (রাজশাহী-৩), প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), শাহরিয়ার আলম (রাজশাহী-৬), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মো. আব্দুল কুদ্দুস (নাটোর-৪), আবদুল মান্নান (বগুড়া-১), হাবিবুর রহমান (বগুড়া-৫), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), ড. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), আবদুল মজিদ মণ্ডল (সিরাজগঞ্জ-৫), হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), শামসুল হক টুকু (পাবনা-১), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মকবুল হোসেন (পাবনা-৩), শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫), ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), শহীদুজ্জামান খোকন (মেহেরপুর-২), সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (নওগাঁ-৪), ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), ইসরাফিল আলম (নওগাঁ-৬), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২) মনোনয়ন পেয়েছেন।
শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), সালমান এফ রহমান (ঢাকা-১), কামরুল ইসলাম (ঢাকা-২), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১), আসাদুজ্জামান খাঁন কামাল (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), ইলিয়াস উদ্দিন মোল্লাহ (ঢাকা-১৬), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), ডা. এনামুর রহমান (ঢাকা-১৯), নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), শাজাহান খান (মাদারীপুর-২), ড. আব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), নজরুল ইসলাম বাবু, (নারায়ণগঞ্জ-২), এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪)।
কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), জিল্লুর হাকিম (রাজবাড়ী-২), ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২) ও নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩)।
সৈয়দ আশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), রেজওয়ান আহম্মেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), আফজাল হোসেন (কিশোরগঞ্জ-৫), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু (নরসিংদী-১), জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), সাবেক সচিব মঞ্জুরুল ইসলাম (ফরিদপুর-১), ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), কাজী সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), মৃণাল কান্তি দাস (মুন্সিগঞ্জ-৩) দলের চিঠি পেয়েছেন।
সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), বীরেন শিকদার (মাগুরা-২), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), শেখ সালাহউদ্দিন জুয়েল (খুলনা-২), মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), শেখ আফিল উদ্দিন (যশোর-১), মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিৎ কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ইসমাত আরা সাদেক (যশোর-৬), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), আলী আজগর টগর (চুয়াডাঙ্গা-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মো. মোজাম্মেল হোসেন (বাগেরহাট-৪), মাহবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আবদুর রউফ (কুষ্টিয়া-৪)।
আবুল হাসনাত আবদুল্লাহ (বরিশাল-১), তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), পঙ্কজ দেবনাথ (বরিশাল-৪), জেবুন্নেসা আফরোজ ও লে. কর্নেল (অব.) জাহিদ ফারুক (বরিশাল-৫), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), খন্দকার শামসুল হক (পটুয়াখালী-২), আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), তোফায়েল আহমেদ (ভোলা-১), আলী আজম (ভোলা-২), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), (পটুয়াখালী-৩ ), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)।
ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস (সিলেট-৩), ইমরান আহমদ (সিলেট-৪), নূরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (হবিগঞ্জ-৪), শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১)।
আবুল কালাম আজাদ (জামালপুর-১), মির্জা আজম (জামালপুর-৩), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), রেজাউল করিম হিরা ও ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), আতিউর রহমান আতিক (শেরপুর-১), মতিয়া চৌধুরী (শেরপুর-২), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), মোসলেম উদ্দীন (ময়মনসিংহ -৬), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), মানু মজুমদার (নেত্রকোণা-১), আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), রেবেকা মমিন (নেত্রকোণা-৪), ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোণা-৫), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মামুনুর রশীদ কিরণ (নোয়াখালী-৩), একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪), মোহাম্মদ সুবেদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), সেলিমা আহমেদ (কুমিল্লা-২), রাজী মো. ফখরুল (কুমিল্লা-৪), অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫), আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০), মুজিবুল হক (কুমিল্লা-১১), মাহফুজুর রহমান মিতা (চট্টগ্রাম-৩), এবিএম ফজলে করিম (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আফসারুল আমীন (চট্টগ্রাম-১০), আবু রেজা মোহাম্মদ নদভী (চট্টগ্রাম-১৫), বীর বাহাদুর (বান্দরবান), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)।
নতুন যারা মনোনয়ন পেলেন
আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে নতুন মনোনয়ন পেয়েছেন- মাগুরা-১ : সাইফুজ্জামান শিখর, পটুয়ালী-৩ : শাহাজাদা সাজু, নড়াইল-২ : মাশরাফি বিন মর্তুজা, ঢাকা-১ : সালমান এফ রহমান, ফরিদপুর-১ : মঞ্জুল ইসলাম, মাদারীপুর-৩ : আবদুস সোবাহান গোলাপ, নাটোর -১ : শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ : আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৫ : আব্দুল আজিজ মন্ডল, পঞ্চগড়-১ : মাজাহারুল হক প্রধান, যশোর-২ : মেজর জেনারেল (অব.) নাসিম উদ্দিন, খুলনা-২ : শেখ জুয়েল, ঢাকা-১৩ : সাদেক খান, নওগাঁ-৫ : নিজামউদ্দিন জলিল, পিরোজপুর-১ : স ম রেজাউল করিম, সিলেট-১ : এ কে এম আব্দুল মোমেন, পটুয়াখালী-২ : শামসুল হক রেজা, পটুয়াখালী-৪ : মহিবুর রহমান, টাঙ্গাইল-২ : তানভীর হাসান, টাঙ্গাইল-৩ : আতাউর রহমান খান, টাঙ্গাইল-৮ : অনুপম, শরীয়তপুর-১ : ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ : এনামুল হক শামীম, চাঁদপুর-১ : গোলাম রহমান (এখানে ২ জন, অপরজন মহিউদ্দীন খান আলমগীর), কক্সবাজার-৪ , বরগুনা-১ (২ জন) আসনে নতুন- জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম-৯ : মহিবুল হাসান চৌধুরী নওফেল, হবিগঞ্জ-৪ : ফরাস উদ্দিন, বাগেরহাট-২ : শেখ শারহান নাসির তন্ময় ।
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে এবার যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ঢাকা-৭ হাজী সেলিম, যশোর-৬ স্বপন ভট্টাচার্য, কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন।
১৯ সংসদ সদস্য মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্যদের মধ্যে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩ আসন)। তার স্থলে দেওয়া হয়েছে সাবেক কমিশনার সাদেক খানকে। টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির বদলে তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও হত্যামামলার আসামি আমানুর রহমান খান রানার বাবা আতাউর রহমান খান মনোনয়ন পেয়েছেন। ক্রীড়া উপমন্ত্রী নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য আরিফ খান জয়ের জায়গায় প্রার্থিতার সুযোগ পেয়েছেন আশরাফ আলী খান। নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য আবদুল মালেককে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছে নিজাম উদ্দিন জলিলকে।



