
যে সব বর্তমান সংসদ সদস্য দলীয় মনোনয়ন পান নি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ১৯ জন বর্তমান সংসদ সদস্য আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পান নি। তাদের জায়গায় যাদের মনোনীত করেছে আওয়ামী লীগ, তাদের বেশিরভাগই এই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
যারা বাদ পড়লেন
ঢাকা ১৩ আসন থেকে বাদ পড়েছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার জায়গায় দেওয়া হয়েছে সাবেক কমিশনার সাদেক খানকে। টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির বদলে তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। টাঙ্গাইল-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও হত্যামামলার আসামি আমানুর রহমান খান রানার বাবা আতাউর রহমান খান মনোনয়ন পেয়েছেন। ক্রীড়া উপমন্ত্রী নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য আরিফ খান জয়ের জায়গায় প্রার্থিতার সুযোগ পেয়েছেন আশরাফ আলী খান। নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য আবদুল মালেককে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছে নিজাম উদ্দিন জলিলকে।



