বাংলাদেশরাজনীতি

মনোনয়ন পান নি অর্থমন্ত্রী ও স্পিকার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  এবারে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মনোনয়ন না পাওয়া। দলের উপদেষ্টা পরিষদের বর্ষীয়ান এই সদস্যের সিলেট-১ আসনে দলীয় প্রার্থী করা হয়েছে তারই ছোট ভাই ও জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেনকে। অবশ্য মুহিতের এই বাদপড়াটা ঘটেছে তার নিজের ‘ইচ্ছাতেই’।

বেশ কিছুদিন থেকেই তিনি বলে আসছিলেন, রাজনীতি থেকে অবসর নেবেন, আগামী নির্বাচনে দল থেকে প্রার্থীও হবেন না তিনি। যদিও দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে সিলেট-১ আসন থেকে ফরম সংগ্রহ ও জমাও দিয়েছিলেন অর্থমন্ত্রী। সেটাও নাকি তার ভাই এ কে এম আবদুল মোমেনকে প্রার্থী করতে ‘চাপ সৃষ্টির’ কৌশল হিসেবে- এমনটা চাউর রয়েছে।

আগে থেকেই শোনা যাচ্ছিল, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে মনোনয়ন পাচ্ছেন না। রোববার প্রার্থীদের মনোনয়নপ্রাপ্তির চিঠি প্রদানকালে সেই গুঞ্জনই বাস্তব হয়েছে। এ আসনে আবারও প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকা এবং দশম সংসদ নির্বাচনে এখান থেকে এমপি হন তিনি। পরে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয়ী হন ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তাকে দশম সংসদের স্পিকার করা হয়। একাদশ নির্বাচনে শেখ হাসিনা রংপুর-৬ ছাড়াও নিজ আসন গোপালগঞ্জ-৩ থেকে প্রার্থী হয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension