
আওয়ামী লীগের নারী প্রার্থীরা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৫ জন নারী ও ১৪ জন সংখ্যালঘুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
নারী প্রার্থীরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)। ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মন্নুজান সুফিয়ান (খুলনা-৩)।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা হলেন- পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), বীরেন শিকদার (মাগুরা-২), ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), পংকজ দেবনাথ (বরিশাল-৪), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), রনজিত কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫ ), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বীর বাহাদুর উসৈ সিং (বান্দরবান)।



