
ভারত
নীরব মোদী ও তাঁর সংস্থার ৯টি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি
রূপসী বাংলা ডেস্ক:পিএনবি-তে সাড়ে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। বিদেশে পলাতক ধনকুবের নীরব মোদী। তাঁর সন্ধান না পেলেও, মিলেছে হিরে ব্যবসায়ীর কোটি টাকার একাধিক গাড়ির খোঁজ।
নীরব ও তাঁর সংস্থার ৯টি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা গাড়ির তালিকায় রয়েছে সাড়ে ৫ কোটি টাকার রোলস রয়েস। প্রায় ৬৯ লক্ষ টাকার মার্সিডিজ। ২ কোটি টাকার পোর্শে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে আরও একাধিক এসইউভি।ABP



