বাংলাদেশ

ইজতেমা মাঠে ছেলের সামনেই বাবাকে কুপিয়ে হত্যা করে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: `তুরাগ মাঠে আমার চোখের সামনে চাপাতি কুপিয়ে মারলো বাবাকে। কেউ তাকে বাঁচাতে এগিয়ে এল না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আহাজারি করছিল নিহত ইসমাইলের ছেলে জাহিদ হাসান।

নিহত ইসমাইলের ছেলে জাহিদ হাসান জানান, তার বাবা আলুর ব্যবসা করতেন। তিনি সাদপন্থী। সাদবিরোধীরা মাঠে অবস্থান করছিল।  এর মধ্যেই তিনি মাঠে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় জাহিদ তার বাবাকে অনুসরণ করে মাঠে ঢুকছিল। ধাক্কাধাক্কির সময় তার বাবা সামনে ছিলেন। এসময় ৪/৫জন জুবায়েরপন্থি মুসল্লি চাপাতি দিয়ে  তার বাবাকে এলোপাতাড়ি কোপাচ্ছিল। তার মাথায় ৫টি আঘাত লেগেছিল।  রক্তাক্ত ও সঙ্গাহীন অবস্থায় তাকে টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান ইসমাইল।

গোয়েন্দা সংস্থার স্থানীয় কর্মকর্তারা জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে একজন মারা গেছেন। তার নাম ইসমাইল মণ্ডল। ৭০ বছর বয়সী এই মানুষটিকে কোপানো হয় চাপাতি দিয়ে। নিহত ইসমাইলের গায়ে চাপাতির পাঁচটি কোপ রয়েছে। তিনি মাওলানা সাদ অনুসারী ছিলেন। তারা জানান, নিহত বৃদ্ধের বাড়ি মুন্সিগঞ্জের মিলকিপাড়া গ্রামে।

শনিবার সকালে টঙ্গীর বাটা গেইট এলাকায় ইজতেমা ময়দানের প্রবেশপথে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের দফায় দফায় চলা সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের দুই শতাধিক আহত হন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension