খেলা

মাঠে ধোনির বকাঝকা মণীষকে

রূপসী বাংলা ডেস্ক:গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মাত্র ২৮ বলে ৫২ রান করে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলের টপ অর্ডার সফল হয়নি। তাই দলের স্কোর ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল মাহি ও মণীষ পান্ডের ওপর। সেই দায়িত্ব দারুনভাবে পালন করেন তাঁরা। দুজনের জুটিতে যোগ হয় ৯৮ রান। দলের স্কোর পৌঁছে যায় ৪ উইকেটে ১৮৮ রানে।
মাহি এমনিতেই শান্ত স্বভাবের। এজন্য তাঁকে ক্যাপ্টেন কুলও বলা হত। মেজাজ হারাতে তাঁকে প্রায় দেখাই যায় না। এবার সেই বিরল ঘটনার সাক্ষী থাকল সেঞ্চুরিয়ন। ভারতীয় দলের ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৩৬ বছরের ধোনিকে দেখা গেল মণীষকে বকাঝকা করতে। ননস্টাইকিং প্রান্তে থাকা মণীষকে অন্য কোনও দিকে নয়, তাঁর দিকে নজর রাখতে বললেন মাহি। পরের বলেই একটা ছক্কা মারেন ধোনি। ওই ওভারে ভারত তোলে ১৮ রান।ABP

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension