বাংলাদেশ

ভিকারুননিসায় প্রথম শ্রেণীর ভর্তি কার্যক্রম স্থগিত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় সৃষ্ট পরিস্থিতির পর চলতি বছরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ১১ ডিসেম্বর এক নোটিশে স্কুল কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, দুই শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য যারা লটারিতে নির্বাচিত হয়েছে, তাদের আগামি শনিবারের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভর্তির পরবর্তী তারিখ স্কুলের নোটিশ বোর্ড, ওয়েবসাইট www.vnsc.edu.bd ও অভিভাবকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, অরিত্রীর আত্মহত্যায় কয়েকদিন ধরেই ভিকারুননিসার পরিস্থিতি উত্তাল রয়েছে। মুঠোফোনে নকল করার অভিযোগে বাবা-মাকে ডেকে অপমান করায় নবম শ্রেনির ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। অরিত্রীর মা-বাবার অভিযোগ, প্রিন্সিপাল তাদের অপমান করায় অরিত্রী নিজ রুমে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ প্রভাতী শাখার প্রধান ও শ্রেণী শিক্ষককে বরখাস্ত করা হয়।

ঘটনার পর রাজধানীর পল্টন থানায় নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিক হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন অরিত্রীর বাবা। এ ঘটনায় হাসনা হেনাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছাড়া পান তিনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension