আন্তর্জাতিকপ্রধান খবর

ইয়েলো ভেস্টের বিজয়

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও আরোপিত কর বন্ধে ফ্রান্স জুড়ে সরকারবিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলন চলছে। আন্দোলন বন্ধে ১০ ডিসেম্বর সোমবার সঙ্কট নিরসনে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মেখোঁ।

আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের সিদ্ধান্ত আগেই গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ভাষণে তিনি বলেন, বর্ধিত কর প্রদানের জন্য জনগণের ওপর তা চাপিয়ে দেওয়া হবে না এবং দ্রুত এ সমস্যা সমাধান করা হবে। এছাড়া চলমান বেতন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের আগ্রাসন গভীর ছিল এবং তার পেছনে যথাযথ কারণ রয়েছে। যৌক্তিক আন্দোলনের সমর্থক তার সরকার। ২০১৯ সাল থেকে প্রতি মাসে মাথাপিছু আয়ের পরিমাণ অন্তত ১০০ পাউন্ড করে বৃদ্ধি করা হবে। তবে আর্থিক অবস্থা বিবেচনায় ধনীদের উপর এই কর বরাদ্দ থাকবে বলে জানান প্রেসিডেন্ট মেখোঁ। পাশাপাশি মেখোঁ কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধিতে সকলের প্রতি জোর আরোপ করেন।

সূত্র: বিবিসি

উল্লেখ্য, বিগত ৪ সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভে ফ্রান্স জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুধু গেল শনিবারের বিক্ষোভেই ১৭ পুলিশ সদস্য ও ৩ সংবাদকর্মীসহ দেড়শতাধিক লোক আহত এবং ২ হাজার ৩৮৫ জন গ্রেফতার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসের আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়ামসহ সকল গুরুত্ত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension