প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপি নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করছে বিএনপির নেতারা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

 

গুলিবিদ্ধ হয়েছেন মাহবুব উদ্দিন খোকন। ছবি: ফেসবুক

জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন মাহাবুব উদ্দিন খোকন। এসময় তার সঙ্গে থাকা দলের একাধিক নেতাকর্মীও গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

সোনাইমুড়ি থানা পুলিশের ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহবুব বলেন, আমার বাবার গায়ে পাঁচটি গুলি লেগেছে।

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension