খেলা

অস্ট্রেলিয়াকে ১৫১ রানে গুটিয়ে দিল ভারত

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে সস্তায় গুটিয়ে দিয়ে বড় রানের লিড নিল ভারত৷ টিম ইন্ডিয়ার ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতির ঠিক পরেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে৷ একাই ৬ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন জসপ্রীত বুমরাহ৷ তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন জাদেজা-ইশান্ত-শামিরা

যদিও হাতে ২৯২ রানের বিশাল লিড থাকা সত্ত্বেও মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দিল ভারত৷ অজিদের পুনরায় ব্যাট করতে ডাকার বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷

তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায়৷ লাঞ্চের পর চায়ের বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট খুইয়ে ফলো-অনের আতঙ্কে কাঁপতে শুরু করেছিল অজি শিবির৷ শেষ সেশনে অস্ট্রেলিয়ার বাকি তিনটি উইকেট তুলে নিতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension