
প্রধান খবরবাংলাদেশ
‘মধু বাহিনী’র প্রধান মধু মিয়াসহ দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের ‘মধু বাহিনী’র প্রধান মধু মিয়া তালুকদারসহ দুইজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পাচঁটি অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ ১ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির তদন্ত সংস্থার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।
তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচ অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি ভলিউমে ২৫০ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।’
এ সময় সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা মো. নুর হোসেনও উপস্থিত ছিলেন।



