প্রধান খবরবাংলাদেশ

ভোটে অংশ নেয়ায় বিরোধী দলগুলোকে জাতিসংঘ স্বাগত জানিয়েছে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় বাংলাদেশের বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্বসংস্থাটি।

জাতিসংঘের মুখপাত্র বলেন, সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সোমবার এক বার্তায় জাতিসংঘের মুখপাত্র বলেন, নির্বাচনে সহিংস ঘটনা এবং অনিয়ম প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত।

শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো মোকাবিলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি উৎসাহ জানিয়েছে জাতিসংঘ।

১০ বছরের মধ্যে প্রথমবারের মতো গত রোববার সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে।

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension