প্রধান খবরভারত

রামমন্দির তৈরির প্রশ্নে হিন্দুত্ববাদীদের হতাশ করলেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অযোধ্যায় বিতর্কিত জমি মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তাই শীর্ষ আদালত সেই মামলায় রায়দান না করা পর্যন্ত, সরকার কোনও পদক্ষেপ করবে না। নববর্ষের দিন সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করলেন প্রদানমন্ত্রী৷

লোকসভার আগে রামমন্দির ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, যেভাবেই হোক অযোধ্যায় রামমন্দির তৈরি হোক৷ একই দাবি বিজেপির অতি কট্টরবাদীদেরও৷ অবিলন্বে মন্দিরের কাজ শুরুতে অর্ডিন্যান্স জারিরও দাবি তুলেছে তারা৷ মঙ্গলবারের প্রধানমন্ত্রীর ঘোষণার পর তারা অবশ্য হতাশই হবেন৷

রামমন্দির তৈরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‌‘বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগে শীর্ষ আদালত রায় দিক। তারপরই সরকারের যা কর্তব্য, তা করবে কেন্দ্র।’’ ভোটের আগে এবিষয়ে তাঁর হাতিয়ার দেশের সংবিধান৷ প্রধানমন্ত্রী কথায়, ‘‘আমাদের নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার জানিয়েছিলাম, অযোধ্যা বিতর্কের সমাধান ভারতের সংবিধান মেনেই হবে।’’

এই ইস্যুতে দেশে বিভ্রন্তি ছড়ানোর জন্য বিরোধী কংগ্রেসকে দায়ী করেন মোদী৷ তিনি বলেন, ‘‘আদালতে কংগ্রেসের আইনজীবীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এগুলো বন্ধ হওয়া উচিত। বিচারব্যবস্থাকে তার মতো এগিয়ে যেতে দিন। দেশে শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে কংগ্রেসের আইনজীবীদের উচিত সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানিতে বাধাদান না করা।‌’’

যে রামমন্দিরে কথা বলে ক্ষমতার শার্ষে বিজেপি, সাড়ে চার বছর অতিক্রমের পর তা এখন কার্যত গলার কাঁটার মতো বিঁধছে গেরুয়া বাহিনীর কাছে৷ হিন্দুত্বের তাস খেলেও জেতা যায়নি গো-বলয়ের তিন রাজ্যে৷ আগামী লোকসভাতেও তা কতটা কার্যকরী ভূমিকা নেবে নেতৃত্ব নিশ্চিৎ নন৷ তাই ভোটের আগে মন্দির ইস্যুতে ঝুঁকি নিতে নারাজ বিজেপি৷ তাই আপাতত তাদের ঢাল আদালত৷ মনে করছে রাজনৈতির বিশ্লেষকরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension