ভারত

লোকসভার আগে মমতার নজরে ‘ওয়ানটেড সিক্স’ সাংসদ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তৃণমূল ছাড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ যোগ দিলেন বিজেপিতে৷ পদ্মাসনে বসেই তাঁর মুখে ‘সবকা সাথ সবকা বিকাশের’ স্লোগান৷ সৌমিত্র-র পথের পথিক হতে পারেন আরও হাফ ডজন তৃণমূল সাংসদ৷ দাবি গেরুয়া শিবিরের৷ কারা হতে পারেন এই ছয়? ওয়ানটেড সিক্স-কে নিয়েই এখন জল্পনা রাজ্যের শাসক দলের অন্দরে৷ দল ছাড়ার কারণ হিসাবে সাংসদ নিশানা করেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ অভিযোগ করেন রাজ্যে নৈরাজ্য চলছে৷ ঘরে থেকেও নিন্দা! সৌমিত্রকে বহিষ্কার করে দল৷ কিন্তু তাতেও গুঞ্জণ থামছে না৷ বারবার সামনে এসে যাচ্ছে ওয়ানটেড সিক্সের প্রসঙ্গ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ভোট যত এগোবে ততই বাড়বে এই দল বদলের সংখ্যা৷ সৌজন্যে টিকিট না পাওয়া৷ রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে ভালো ফল করেছে বিজেপি৷ পঞ্চায়েত ভোটেই তার প্রমাণ মিলেছে৷ ফলে আগামী লোকসভায় সেখানে তৃণমূলকে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হতে পারে৷ অন্যদিকে বিগত পাঁচ বছর সময়ে খারাপ পারফরমেন্সের জন্য আদিবাসী এলাকার বেশ কয়েকজন সাংসদকে টিকিট দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই আঁচ করা গিয়েছে৷ তাই ক্ষমতায় থাকতে এই দলবদলের চেষ্টা বলে মনে করা হচ্ছে৷ নজর রাখা হচ্ছে সৌমিত্রর ঘনিষ্ট বন্ধু সাংসদদের উপরও৷ রাজ্যে চার আদিবাসী অধ্যুষিত জেলায় রয়েছে মোট ছয়টি লোকসভা আসন৷ এর মধ্যে দুটি এসসি ও একটি এসটি প্রার্থীদের জন্য নির্ধারিত৷ ড্যামেজ কন্ট্রোলে ইতিমধ্যেই আদিবাসী এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু তাঁর সৈনিকরা-ই তো দল বদলের দিকে পা বাড়িয়ে৷ শক্ত করছে প্রতিপক্ষ বিজেপির হাত৷ ফলে নজরে ওয়ানটেড সিক্স৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension