প্রধান খবরবাংলাদেশ

ভুয়া ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গণধোলাই

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ঘাটাইলে ভুয়া ডিবি পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় ডিবি পরিচয়ে তুলে নেওয়া এক স্কুলছাত্রকে উদ্ধার করে তারা।

১০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার গারো বাজারের সলিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া কোষমাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তানজিল (১৪) বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কুষমাইল এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকারে এসে প্রাইভেটকার আরোহীরা ডিবি পরিচয় দিয়ে থানায় মামলা আছে, বলে তানজিলকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে ঘাটাইল উপজেলার গারো বাজারের দিকে রওনা দেয়। এসময় অপহরণকারীদের একজন তার মোটরসাইকেলটি নিয়ে যায়।

ঘটনাটি এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রাইভেটকারটির পিছু নেয়। পরে প্রাইভেটকারটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারো বাজারের সলিং বাজার নামক স্থানে এলে স্থানীয়রা তাদের পথরোধ করে। এ সময় প্রাইভেটকার আরোহীরা ডিবি পরিচয় দিয়ে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা দুই অপহরণকারীকে ধরে গণধোলাই দেয়। এসময় অপর দুই অপহরণকারী দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাদের বহনকারী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দুই অপহরণকারীকে আটক করে। এসময় অপহৃত স্কুলছাত্র তানজিলকে উদ্ধার করা হয়।

গণপিটুনির শিকার ভুয়া ডিবি পরিচয়দানকারীরা

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শামীমা জানিয়েছেন, আটককৃতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের ঘটনা ফুলবাড়িয়া থানা এলাকায় হওয়ায় অপহৃত স্কুলছাত্র তানজিল ও আটক দুই অপহরণকারীকে ফুলবাড়িয়া থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে আহতদের চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension