আন্তর্জাতিকপ্রধান খবর

কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন।

শুক্রবার রাজধানীর এক ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোতলা বাস যাত্রী ছাউনির গায়ে ধাক্কা খায়। এতে বাসের ডান পাশ বিধ্বস্ত হয়।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে অটোয়া মেয়র জিম ওয়াটসন বলেন, ‘এ দুর্ঘনায় আমি ভীষণভাবে মর্মাহত। নিহতদের তিনজনের মধ্যে দুইজন বাসযাত্রী এবং বাকি একজন যাত্রী ছাউনির।’

মেয়র আরো জানান, এই দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলেছেন, আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

ইতিমধ্যে বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে চায়নি শহরের পুলিশ কর্তৃপক্ষ।

সূত্র:রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension