প্রবাস

১০ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যারা কানাডায় বাস করার বা কাজ করার স্বপ্ন দেখছেন তাদের সেই পূরণ হওয়ার সুযোগ এসেছে। কারণ কানাডা সরকার আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী নেয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন পার্লামেন্টে এই পরিকল্পনার কথা ঘোষনা করেছেন।

তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন।

হুসেন নিজে ছিলেন সোমালিয়ার অধিবাসী। তাই তিনি নতুনদের স্বাগত জানিয়ে বলেন, কানাডা এমন একটি প্রাণবন্ত দেশ হিসেবে গড়ে উঠছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

তিনি আরও বলেন, কানাডায় বয়স্ক জনসংখ্যা বেড়ে গেছে এবং কমেছে জন্মহার, যা শ্রমশক্তি কমিয়ে দিয়েছে দেশটিতে। ফলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে তরুণরা অগ্রাধিকার পাবে। কনাডা শরণার্থীদের সহযোগিতা দিতে সব সময় নিবেদিত প্রাণ। রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী প্রতি পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। ১৯৯০ সালের পর থেকে এখন পর্যন্ত কানাডা বিশ্বের বিভিন্ন দেশের ৬০ লাখ অভিবাসীকে স্থায়ী নাগরিকত্ব দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension