
বাংলাদেশ
শেখ হাসিনাকে এরদোয়ানের অভিনন্দন
রূপসী বাংলা ডেস্ক রিপোর্ট: চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। অপর এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রানাবিক।



