বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আটক

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জ জেলার সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১ লা মার্চ মানিকগঞ্জ শহর থেকে লিফলেট বিতরনের সময় তাকে আটক করে পুলিশ।
স্থানীয়দের সুত্রে জানাযায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে শহরে লিফলেট বিতরণ করার সময় পুলিশ তাকে আটক করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আতাউর রহমান আতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অনুমতি না নিয়ে লিফলেট বিতরণ কর্মসুচি পালন করায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য আতাউর রহমান জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন এবং সদর উপজেলা থেকে বিএনপির সমর্থন নিয়ে টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension