
বাইশ গজের রূপবতীরা!
রূপসী বাংলা ডেস্ক: ক্রীড়াঙ্গানে নারীদের অংশগ্রহণ নতুন নয়। নারী যদি হয় রূপবতী তাহলে তো সোনায় সোহাগা। এক রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা, শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন টেনিস কোর্টে। ক্রিকেট মাঠেও দেখা মেলে সুন্দরী রমনীদের। বাংলাদেশের জাহানারা আলমও আছেন এই তালিকায়…

০১. এলিসি পেরি, অস্ট্রেলিয়া
অনন্য রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার এলিসি পেরি। শুধু রূপেই নয়, গুণেও তিনি অনন্যা। তিনিই বিশ্বের একমাত্র নারী ক্রীড়াবিদ যিনি কিনা ফুটবল ও ক্রিকেট উভয় বিশ্বকাপে খেলেছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে এ পর্যন্ত সাতটি টেস্ট, ১০০ ওয়ানডে এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ২৯ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

০২. সারাহ টেইলর, ইংল্যান্ড
সারাহ টেইলর ইংল্যান্ডের ২০০৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। দুর্দান্ত উইকেটরক্ষকের পাশাপাশি তিনি মারকুটে ব্যাটসম্যান। তিনি ইল্যান্ডের জার্সিতে ৯ টেস্ট, ১১৮ ওয়ানডে এবং ৮৯টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ২০১৮ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন সারাহ টেইলর।

০৩. মিথালি রাজ, ভারত
ভারতের রাজস্থানে জন্ম নেওয়া মিথালি রাজের ক্রিকেটে হাতে খড়ি হয় ১০ বছর বয়সে। ১৭ বছর বয়সে সুযোগ পেয়ে যান ভারতীয় নারী জাতীয় দলে। নারী ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক মিথালি রাজকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করে ভারতীয়রা। দুটি বিশ্বকাপ ফাইনালে (২০০৫ ও ২০১৭) ভারতকে নেতৃত্ব দেন তিনি। নারী ও পুরুষসহ ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড নেই আর কারও।

০৪. জাহানারা আলম, বাংলাদেশ
বিশ্বের সেরা সুন্দরী ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশী জাহানারা আলম। খুলনায় জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ছিলেন। এশিয়া কাপের শিরোপা জয়ী বাংলাদেশ দলের সদস্য জাহানারা মূলত ডানহাতি পেসার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ২০১১ সালের নভেম্বরে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় জাহানারার। গত বছর ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ্যভাবে সর্বোচ্চ (ছয়টি) উইকেট শিকারি ছিলেন জাহানারা।

০৫. সানা মীর, পাকিস্তান
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সানা মীরের। পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে জায়গা করে নেন তিনি। তার নেতৃত্বে পাকিস্তান দুইবার এশিয়ান গেমস ক্রিকেটে (২০১০ এবং ২০১৪) স্বর্ণ জেতে। এ পর্যন্ত ১১২ ওয়ানডে এবং ৯৭ টি-টোয়েন্টি খেলেছেন সানা মীর।



