খেলাযুক্তরাষ্ট্র

ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড আর নেই

যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলিং সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) তারকা ব্রনসন রিড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে ডব্লিউডব্লিউই।

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। ডব্লিউডব্লিউই জানিয়েছে, শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন ছিলেন ডব্লিউডব্লিউইর একজন বিশাল ব্যক্তিত্ব। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আহত হয়েছিলেন ব্রনসন রিড। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় তার কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। পরে অতিরিক্ত চিকিৎসার জন্য তিনি সৌদি আরবে অবস্থান করেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ব্রনসন রিড দুই দফায় ডব্লিউডব্লিউইতে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় সংস্থাটিতে ছিলেন তিনি। এক বছর পর আবার ডব্লিউডব্লিউইতে ফিরে মৃত্যুর আগপর্যন্ত সেখানেই ছিলেন।

গত কয়েক মাসের মধ্যে মারা যাওয়া দ্বিতীয় পেশাদার রেসলার ব্রনসন রিড। এর আগে গত সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান ইংল্যান্ডের রেসলার বেঞ্জামিন স্যাটারলি। তবে তার মৃত্যুর কারণ সে সময় জানানো হয়নি।

সূত্র: সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension