আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

আমাজন প্রধানের পরকীয়ার খবর ফাঁস, ভাঙছে সংসার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:

আমাজনের প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোসের ২৫ বছরের সংসার ভেঙে যাচ্ছে। মার্কিন এক ট্যাবলয়েড পত্রিকা বলছে, পরকীয়ার কারণেই স্ত্রীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের এই শীর্ষ ধনী।

তথাকথিত ওই বান্ধবীর সঙ্গে তার ঘনিষ্ঠ কিছু ছবিও প্রকাশ করেছে ন্যাশনাল ইনকুয়েরার নামের ওই পত্রিকাটি।

এতেই ক্ষেপেছেন জেফ বেজোস। তিনি অভিযোগ করে বলেন, ওই পত্রিকার প্রকাশকরা তার ঘনিষ্ঠ ছবি ও কিছু ব্যক্তিগত ম্যাসেজ ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছেন। এ নিয়ে তদন্ত করারও ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষুব্ধ বেজোস।

কিন্তু আমেরিকান মিডিয়া ইনকরপোরেশন তাকে ঐ ট্যাবলয়েডের বিরুদ্ধে তদন্ত করতে নিষেধ করেছে।

ট্যাবলয়েড পত্রিকাটি কীভাবে তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করেছে, সে বিষয়েই তদন্ত করতে চান জেফ। এক ব্লগে এমনটিই জানিয়েছেন তিনি।

গত মাসে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ম্যাকেনজি বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।

বেজোসের প্রেমিকা লুরেন সানচেজ

ওই ঘোষণার পরপরই বেজোসের পরকীয়া সম্পর্ক নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে ন্যাশনাল এনকোয়ারার।

প্রতিবেদনে দাবি করা হয়, টেলিভিশনের সংবাদ পাঠিকা লুরেন সানচেজের সংগে জেফ বেজোসের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেই তিনি স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন।

কিন্তু এই খবরকে অস্বীকার করে তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এসব অপপ্রচার চলছে।

গত ২৫ বছর একসঙ্গে সংসার করার পরই স্ত্রী ম্যাকেনজি বেজোসের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে জেফ বেজোসের। তাদের চারজন সন্তান রয়েছে।

এদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শীর্ষ ধনীর পদ থেকে পতন হতে পারে বেজোসের। কেননা তার ৪৮ বছর বয়সী স্ত্রী ম্যাকেনজির সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন ডলার। ম্যাকেনজি এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারীর তালিকায় আছেন।

স্ত্রীর সঙ্গে জেফ বেজোস

সূত্র: ভয়েস অব আমেরিকা

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension