আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

একঘণ্টা এগিয়ে গেল ঘড়ির কাঁটা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে রোববার থেকে শুরু  হচ্ছে ‘ডে লাইট সেভিং’ টাইম। এদিন দেশটিতে ঘড়ির কাঁটা একঘণ্টা করে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যেই রোববার রাত ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে ৩টার ঘরে।

এতে করে দীর্ঘায়িত হবে দিন আর সন্ধ্যা আসবে দেরিতে। কেননা দিনে মার্কিনিদের কর্মপরিধি কিছুটা বৃদ্ধি পায়। মূলত একেই অভিহিত করা হয় ‘ডে লাইট সেভিং টাইম’ হিসেবে।

যুক্তরাষ্ট্রে এই ‘ডে লাইট সেভিং’ সময়সূচী চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে তখন নিউ ইয়র্কে হবে রাত ২টা।

তাছাড়া অ্যারিজোনা, হাওয়াই, পোর্তোরিকো, আমেরিকান সামোয়া গুয়াম এবং ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা অনেকটা একই স্থানে থাকে।

দেশটিতে প্রতি বছরই এই ঘড়ির কাঁটা দুই দফায় এক ঘণ্টা এগোনো ও পিছানো হয়। মূলত দিনের আলোকে কাজে লাগানোর জন্য দেশটির এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। অনেকে আবার একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইম হিসেবেও উল্লেখ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension