
ভাগ্নীপতি বঢরার বিরুদ্ধে তদন্তের দাবি করলেন রাহুল গান্ধী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাফায়েল দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধছেন রাহুল গান্ধী৷ দুর্নীতির ফাঁসে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাও৷ যদিও সেই অভিযোগকে আগেই পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে কংগ্রেস৷ তবে হাত শিবিরের সভাপতি এদিন অন্য দাবী করেন৷ জানান, রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হোক৷ বেরিয়ে আসবে সত্য-মিথ্যে৷
বুধবার চেন্নাইতে কলেজ পড়ুদের সঙ্গে আলাপতারিতা অনুষ্ঠানে যান রাহুল গান্ধী৷ সেখানেই এক ছাত্রীর প্রশ্নের উত্তরে েই মন্তব্য করেন রাহুল৷ ছাত্রীটি বলেন রাফায়েল যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কেন বিরোধীতায় সরব কংগ্রেস? প্রতিটা দুর্নীতির তদন্তে কেন এই সক্রিয়তা দেখা যায় না বিরোধী দলটির৷ চলে আসে তাঁর ভগ্নিপতির প্রসঙ্গে৷ রাফায়েলকে হাতিয়ার করে কংগ্রেস সভাপতি এদিনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ করেন৷
৫০ বছর বয়সী ব্যবসায়ী বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে৷ এছাড়াও ব্রিটেনের ব্রায়ানস্টনের ১৯ লক্ষ পাউন্ডের ‘বেআইনি’ সম্পত্তি রয়েছে তাঁর৷ দাবি করেছে ইডি৷ বঢরার নামেই ওই সম্পত্তি নথিভুক্ত রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার৷ এ তদন্তের অন্যতম অভিযুক্ত বঢরার ঘনিষ্ঠ ব্যবসায়ী মনোজ আরোরাকে আগেই গ্রেফতার করা হয়৷ ইডি জানিয়েছে, বঢরার সম্পত্তির বিষয়ে অনেক গোপন তথ্য জানেন তিনি। ইডির দাবি, লন্ডনের সম্পত্তি কেনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মনোজ আরোরার৷
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০১৬ সাল থেকেই বঢরার বিরুদ্ধে তদন্ত চলছে৷ বেশ কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে এখনও পর্যন্ত তথ্য প্রমাণ জোগার করতে ব্যর্থ তদন্তকারীরা। রাজনৈতিক উদ্দেশ্যেই ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি বঢরার কৌঁসুলির৷ কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতেই এই ষড়যন্ত্র করেছে৷
ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রচারের হাতিয়ার বঢরা৷ তোপ সামলাতে এবার নিরপেক্ষ তদন্তকেই ডাল করতে চলেছে হাত শিবির৷ এদিন রাহুল গান্ধী বলেন, ‘‘আইন সবার জন্য সমান৷ আমিই সবার আগে বলেছি নিরপেক্ষ তদন্ত হোক৷ বেরিয়ে আসবে আসল তথ্য৷’’



