
প্রধান খবরবাংলাদেশ
খালেদা জিয়ার জন্য বিএনপির দুই দিনের কর্মসূচি
রূপসী বাংলা নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার মধ্য রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার গুরুতর অসুস্থ, তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। তার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার বিএনপির উদ্যোগে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং বুধবার দেশব্যাপী স্থানীয় সুবিধানুযায়ী বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ সারাদেশের দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলগুলোতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।



