খেলা

রাসেলকে ‘ভয়ানক’ অ্যাখ্যা ক্রিকেটবিশ্বের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ‘রাসেল অন দ্য ফায়ার’৷ দ্বাদশ আইপিএলের শুরু থেকেই স্বপ্নর ফর্মে রয়েছেন এই নাইট অল-রাউন্ডার৷ শুক্রবার চিন্নাস্বামীতে ১৩ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ক্রিকেটবিশ্বের কাছে ‘ভয়ানক’ অ্যাখ্যা পেলেন আন্দ্রে রাসেল৷

শেষ চার ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৬৬ রান৷ টি-২০ যুগেও যা ছিল অপ্রত্যাশিত৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখান রাসেল৷ তার পর ১২ বলে নাইটদের দরকার ছিল ৩০ রান৷ কিন্তু ১৯তম ওভারে টিম সাউদিকে ২৯ রান নিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলেন কেকেআর-এর এই ‘ক্যারিবিয়ান দৈত্য’৷ পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় নাইটরাইডার্স৷ সাউদির ওভারে চার ছক্কা ও একটি বাউন্ডারি মারেন রাসেল৷

সাউদির ওভারের প্রথম বলে এক রান নিয়ে ‘মাসলম্যান’-কে স্ট্রাইক দেন শুভমন গিল৷ বাকি কাজটা করে দেন রাসেল৷ টানা তিন ছক্কা, চার ও ছয় মেরে স্কোর সমান করেন নাইট অল-রাউন্ডার৷ রাসল হিটিংয়ে চিন্নস্বামীর গ্যালারিতে নেমে আসে চরম নিঃশব্দতা৷ ক্রিকেট যে অনিশ্চিয়তার গেম, এদিন তা ফের প্রমাণ দিলেন রাসেল৷ ১৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি৷

এদিন রাসেলের শুরুটা অবশ্য মসৃণ ছিল না৷ প্রথম পাঁচ বলে বলে মাত্র এক রান ছিল তাঁর ঝুলিতে৷ অর্থাৎ বাকি ৮ বলে করেন ৪৭ রান৷ মহম্মদ সিরাজের ‘বিমার’ নো-বল থেকে স্বমহিমায় ফেরেন জ্যামাইকান ডানহাতি৷ ‘বিমার’ ডেলিভারিকেও বাউন্ডারির বাইরে পাঠান রাসেল৷ ম্যাচে দু’বার বিমার দেওয়ার কারণে সিরাজকে বোলিং থেকে সাসপেন্ড করেন আম্পায়ার অনিল চৌধুরী৷ ফলে সিরাজের ওভারের বাকি চারটি ডেলিভারি করার জন্য স্টওনিসকে ডাকেন কোহলি৷ কিন্তু তিনিও রাসেলের হাত থেকে নিস্তার পাননি৷ প্রথম দু’টি বলেই স্টওনিসকে ছক্কা মেরে নাইটদের ম্যাচে ফেরান ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension