প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রীর অভিনন্দন

রূপসী বাংলা নিউজ ডেস্ক: চোখের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগ মূহুর্তে তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির মোবাইলে কথা বলেন। এ সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান সরকারপ্রধান।

প্রতি বছর ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিতেন সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। কিন্তু চোখের চিকিৎসার জন্য গত বুধবার প্রধানমন্ত্রী লন্ডন যাওয়ায় এবার তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তার পক্ষে আজ ফলাফলের অনুলিপি গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। টেলিফোনের আলাপের আগে দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত ভাষণ পড়ে শোনান।

টেলিফোনে শেখ হাসিনা বলেন, ‘প্রতিবছর আমি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উপস্থিত থেকে তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবার আমি লন্ডনে থাকায় সুযোগ মিস করেছি। এজন্য তোমাদের কাছে দুঃখপ্রকাশ করছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামীর কর্ণধার। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির সেবায় তোমাদের মনোনিবেশ করতে হবে। তোমাদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তির আনার মাধ্যমে বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘লেখাপড়া শিখে তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমি তোমাদের মঙ্গল কামনা করছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension