প্রধান খবরভারত

বিজেপি সাংসদের হোটেল থেকে উদ্ধার বিপুল টাকা, দায়ের অভিযোগ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: হিসাব বহির্ভূত টাকা মিলেছে বিজেপি সাংসদের হোটেলের ঘর থেকে৷ তার জেরে বিপাকে পড়েছেন সাংসদ রমা দেবী৷ চরম অস্বস্তিতে বিজেপি৷ ভোটের মুখে সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিহার পুলিশ৷

শুক্রবার গভীর রাতে বিহারের পূর্ব চম্পারন জেলার একটি হোটেলের ঘরে তল্লাশি চালায় পুলিশ৷ সেই ঘর থেকে নগদ ৪ লক্ষ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়৷ তাৎপযপূর্ণভাবে হোটেলের এই ঘরেই সাংসদের জন্য থাকার ব্যবস্থা করা হয়৷ ভোটের সময় টাকা উদ্ধারের ঘটনা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয়৷ বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন তারা৷

তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেন সাংসদ রমা দেবী৷ জানান, তিনি কোনও অন্যায় কাজ করেননি৷ তাঁর দাবি, নির্বাচনী তহবিলে মানুষ ওই টাকা দান করেছে৷ পুলিশকে বিস্তারিতভাবে লেনদেনের টাকার তথ্য দেওয়া হবে৷ গতবারের মতো এবারও শিওহর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন রমা দেবী৷ রবিবার ষষ্ঠদফার ভোটের সঙ্গে এখানেও নির্বাচন৷

অন্যদিকে শনিবার আরহা লোকসভা কেন্দ্রে সিপিআই(এমএল) এর মিছিলে হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে, মিছিল চলাকালীন হামলা করে তারা৷ এতে চার সিপিআই সমর্থক আহত হন৷ অভিযোগ, হামলার নেপথ্যে আছে বিজেপি৷ বামেরা বিবৃতি জারি করে জানায়, হারের ভয় বিজেপি এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে৷ যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ জানিয়েছে, আরহা কেন্দ্র থেকে পুর্ননিবাচিত হবেন কেন্দ্রীয় মন্ত্রী রাম কুমার সিং৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিআই(এমএল) এর রাজু যাদব৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension