প্রবাস

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক উদ্যোগে ইফতার পার্টি সম্পন্ন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গত ১৪ই মে রোজ মঙ্গলবার বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর পবিত্র মাহে রমজানের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে। মাহফিলে বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ পরিচালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সাংবাদিক তাসের মাহামুদ, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি রানা মোহাম্মদ আয়াজ, সেনুয়ারা বেগম, আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জামিল আহমেদ, সহ সভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ বোরহান খান, জিয়াল ফাত্তা রিয়াদ, মিলন হোসেন ইকবাল সহ বেঙ্গল সোসাইটির রাত্রে ও দিনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ইফতার পর্বে দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহর দরবারে সকল মুসলিম দুনিয়া সবাই ঠিকভাবে রমজান করতে পারে মত, সকল মুসলিম রাষ্ট্র যেন হেফাজত থাকে। দেশীয় সাজে ইফতার পরিবেশনা করা হয়। ইফতার মাহফিল তদারকি করেন প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু, আগামী মাসে ঈদের পরে বনভোজন অনুষ্ঠিত হবে। পরিশেষে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension