বিনোদন

বাইচুংয়ের বায়োপিকে সম্ভবত ‘না’ টাইগারের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডে এখন বায়পিকের হিড়িক। খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবন এযাবৎকাল বন্দি হচ্ছে পরিচালকদের ফ্রেমে। এবার শোনা যাচ্ছে, ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুংকে নিয়ে তৈরি হতে চলেছে তার বায়োপিক। রুপোলি পর্দায় বাইচুং ভুটিয়ার চরিত্র ফুটিয়ে তুলবেন টাইগার শ্রফ। কিন্তু সম্প্রতি এক বিনোদন সংবাদপত্র দাবি করছে, টাইগার সম্ভবত ‘না’ বলবেন বাইচুংয়ের বায়োপিকে। শুটিং শিডিউলে প্রচণ্ড পরিমাণে চাপ থাকার জন্যই নাকি এমনটা করতে পারেন জ্যাকি পুত্র।

‘বাঘি’-অভিনেতার কেরিয়ার এখন শীর্ষে। বলিউডে নিজের ভাগ্য নির্ধারণ করার পর হলিউডের শিকেও খুব শীঘ্রই ছিঁড়তে চলেছেন টাইগারের। সূত্রের খবর, সম্প্রতি টাইগারকে এই স্পোর্টস ড্রামার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যা বাইচুং ভুটিয়ার জীবন কাহিনির নেপথ্যে তৈরি হবে।

দক্ষিণ সিকিমের পাহাড়ি গ্রাম তিঙ্কিতামের কৃষক পরিবার থেকে উঠে আসা এই ছেলের জীবনের স্ট্রাগলের উপর আলোকপাত করে তৈরি হবে এই বায়োপিক। তাঁর ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের গল্পও থাকবে ছবিতে। ফুটবলার হিসেবে তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ে আড়ালেই রয়ে গিয়েছে, এবার তাঁর স্বপ্ন সত্যি হওয়ার নেপথ্যের সেই কাহিনি উঠে আসছে পর্দায়। সাফল্যের চূড়ায় পৌঁছতে গিয়ে যা কাঠখড় পোহাতে হয়েছে বাইচুংকে, সেটা সারা দুনিয়ার কাছে উন্মোচিত হওয়া উচিত, এমনটাই মনে করেন নির্মাতারা।

ছবির পরিচালনা করছেন আনন্দ কুমার। ছবির নাম এখনও ঠিক হয়নি। তার আগেই এ বিষয়ে কানাঘুষো রীতিমত ভাবাচ্ছে সিনেমাপ্রেমীদের।

উল্লেখ্য, হৃতিক রোশনের সঙ্গে এক অ্যাকশন-ডান্স ড্রামায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন টাইগার। তাই ভীষণ খুশি অভিনেতা। কারণ, তিনি হৃতিকের বড় ভক্ত। নিজেকে ‘গরিবের হৃতিক রোশন’ বলেও আখ্যা দিয়েছেন টাইগার। যদিও, হৃতিকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত থাকার পাশাপাশি তিনি নার্ভাসও বটে! এপ্রসঙ্গে টাইগার বলেন, “পরের ছবিটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং। কারণ, আমি আমার হিরোর সম্মুখীন হচ্ছি। আমি তো নিজেকে ‘গরিবের হৃতিক রোশন’ও বলি। হৃতিকের সঙ্গে এক ফ্রেমে আমাকে দেখা যাবে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension