খেলা

World Cup 2019: ‘বিশ্বকাপে ফেভারিট ইংল্যান্ড, কড়া চ্যালেঞ্জ দেবে অস্ট্রলিয়া-ভারত’

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ক্রিকেটবিশ্বকাপের আসর৷ আর মাত্র ১০ দিনের অপেক্ষা৷ ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে চলেছে দ্বাদশ বিশ্বকাপ৷ পঞ্চাশ ওভারের ক্রিকেট কার্নিভ্যালের ঢাকে কাঠির আগে বিশ্বকাপের ফেভারিট কারা, সেই নিয়ে এখন চর্চা এখন তুঙ্গে৷

অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিকি পন্টিং আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিট মানছেন৷ কারণ হিসেবে প্রাক্তন অজি কাপ্তান বলেছেন, ‘ঘরের মাঠে ইংল্যান্ড সবসময়ই ফেভারিট৷’ সেই সঙ্গে ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্মের তত্ত্বকে বিশ্বকাপে ইয়ন মর্গ্যানকে অ্যাডভান্টেজ বলে মনে করছেন পন্টিং৷

উল্লেখ্য রবিবারই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে সরফরাজদের দুরমুশ করে ৪-০ জয় পেয়েছে ইংল্যান্ড৷ যার মধ্যে তিন ক্ষেত্রেই পাকিস্তানের ৩৪০ প্লাস টার্গেট তাড়া করে জয় পেয়েছে রুট-স্টোকসরা৷ সেকারণেই ইংল্যান্ডকেই দ্বাদশ বিশ্বকাপের ফেভারিট বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ জেতানো কাপ্তান পন্টিং৷

তবে বিশ্বকাপে ইংল্যান্ডের পথে কাঁটা হতে পারে আরও দুই দল,  মনে করছেন রিকি৷ এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি কাপ্তান বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়া এবার বেশ শক্তিশালী, তাই এই দুই দলও বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে৷ বিশেষ করে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের প্রত্যাবর্তনের কারণে অজি দল অনেক বেশি শক্তি নিয়ে লডা়ইয়ে নামবে বলে মত পন্টিংয়ের৷ প্রসঙ্গত স্যান্ডপেপার গেট ক্রিকেট কেলেঙ্কারিতে জড়িয়ে বাইশ গজ থেকে এক বছরের নির্বাসনে ছিলেন দুই ক্রিকেটার৷ চলতি বছরের মার্চের শেষ নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন দুই হেভিওয়েট ব্যাটসম্যান৷ বিশ্বকাপে ডান-বাম জুটির ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension