প্রধান খবরভারত

৩০০ আসন নিয়েও নিজের খেয়ালে চলতে পারবেন না মোদী: আসাদুদ্দিন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বলেছিলেন যে মোদী সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না। আঞ্চলিক শক্তির উত্থান হবে। কিন্তু ফল হয়েছে উলটো। তবে নরন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরধিতায় এখনও অনড় রয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

রাজনৈতিক অঙ্ক না মিললেও নিজের কেন্দ্র থেকে জয় পেয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। অন্যদিকে একার ক্ষমতায় ৩০০ আসন দখল করেছে বিজেপি। এই বিষয়ে হায়দরাবাদের সাংসদ বলেছেন, “যদি কেউ ভেবে থাকে যে ভারতের প্রধানমন্ত্রী ৩০০ আসন পেয়ে যা খুশি তাই করবে, সেটা কিন্তু হবে না।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রীকে আমি বলতে চায় যে সংবিধানের শক্তির উপরে আসাদুদ্দিন ওয়াইসি আপনার বিরুদ্ধে লড়াই করবে। মানুষের ন্যায়ের জন্য লড়াই করবে।”

দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এআইএমআইএম করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন দলপতি আসাদুদ্দিন। তাঁর কথায়, “ভারতে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে এবং আমরা সেটা বজায় রাখব। আমারা এখানেরই লোক। আমরা এখানের অংশিদার, ভাড়াটিয়া নয়।”

ভারতে বিজেপি বিরোধীতার অন্যতম প্রধান মুখ হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। এক সময়ে ইউপিএ জোটে এআইএমআইএম অংশ নিলেও পরে সেই সঙ্গ ত্যাগ করেন ওয়াইসি। ২০১৪ সালে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিজেপি এবং মোদী বিরোধিতায় সপ্তমে সুর চড়িয়েছিলেন আসাদুদ্দিন। তেলেঙ্গানার বাইরে বিভিন্ন জায়গায় নির্বাচনে লড়াইও করে তার দল। আহামরি সাফল্য না পেলেও অনেক জায়গাতেই জিতেছে এআইএমআইএম প্রার্থীরা। পশ্চিমবঙ্গেও গত পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলায় একধিক এআইএমআইএম প্রার্থী জয় হাসিল করতে সক্ষম হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension