খেলা

ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলকে ‘স্যালুট’ কটরেলের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: জামাইকান আর্মির একজন নিয়মিত সদস্য তিনি। তাই বাইশ গজে উইকেট শিকার করলেই সেনার অনুকরণে স্যালুট জানিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি জোরে বোলার শেলডন কটরেল। জামাইকা সেনার বেশ ক্যাম্প কেউ পরিদর্শন করতে গেলে আমন্ত্রণের পদ্ধতি হিসেবে সেই একই ছবি ফুটে ওঠে।

অন্যথা হল না ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলের জন্যও। সম্প্রতি প্রথমবারের জন্য জামাইকা সফরে ৩টি ওয়ান ডে ও ২টি টি২০ খেলতে উড়ে গিয়েছে বিশ্বজয়ী ভারতীয় দল। আর জামাইকা পৌঁছেই জামাইকা সেনার বেশ ক্যাম্প পরিদর্শনে যায় ভারতীয় দল। সেনা ক্যাম্পে ভারতীয় দলকে পেয়ে উচ্ছ্বসিত কটরেল আর্মি স্যালুট করেই তাদের আমন্ত্রণ জানান। জামাইকায় ভারতীয় দলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন বাঁ-হাতি এই জোরে বোলার।

https://twitter.com/SaluteCotterell/status/1153740220237373440?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1153740244518203392&ref_url=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2Fcottrell-salutes-indian-blind-cricket-team%2F

ক্যাপশন হিসেব কটরেল লেখেন, ‘ঐতিহাসিক সফরে জামাইকার মাটিতে পা রেখেছে ভারতীয় দল। আর্মি বেস ক্যাম্প পার্কে আমি ওদের সঙ্গে সাক্ষাৎ করলাম। মানুষগুলোকে স্যালুট ওদের অ্যাচিভমেন্টের জন্য। উল্লেখ্য, জামাইকা ব্লাইন্ড ক্রিকেট দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ৩টি ওয়ান ডে’র পাশাপাশি ২টি টি২০ খেলবে ভারতীয় দল। তাই ভারতীয় দলের পাশাপাশি জামাইকা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন কটরেল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension