
বাংলাদেশ
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
রূপসী বাংলা নিউজ ডেস্ক: জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় দলীয় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি চেয়াররপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির দাবিতে কর্মসূচি এবং বন্যাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।



