আন্তর্জাতিকপ্রধান খবর

একদিনেই ১১ বিলিয়ন বরফ গলে গেল গ্রীনল্যান্ডে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। যার ফলে দেখা দিয়েছে গ্লোবাল ওয়ারমিং বা বিশ্ব উষ্ণায়ন। মেরু প্রদেশে গলছে বরফ। এমনই ভয়ঙ্কর অবস্থা গ্রীনল্যান্ডে। উত্তর আমেরিকার এই দেশে একদিনেই গলে গিয়েছে ১১ বিলিয়ন বরফ।

গত বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে যুগান্তকারী এই ঘটনা। গ্রীনল্যান্ডে এমন ঘটনা আশ্চর্যের নয়। সাধারণত গরমকালেই গ্রীনল্যান্ডের বরফ গলে যায়। এই বছর মে’র শেষের দিকে বরফ গলতে শুরু করে। বিগত চার মাস ধরে গলছে বরফ। এই গলে যাওয়া বরফের পরিমাণ ৪৪ মিলিয়ন অলিম্পিক সুইমিং পুলের সমান।

রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। বিজ্ঞানীরা বলছেন, গ্রীষ্মের এই মরশুমে বরফ গলে জলে পরিণত হয়েছে। মে’র শেষ দিক থেকেই গলতে শুরু করে বরফ। দ্যানিশ মেটেওরোলজিক্যাল ইন্সটিটিউটের আবহাওয়া বিজ্ঞানী রুথ মেলটিং জানিয়েছেন, গত জুলাই-এ গ্রীনল্যান্ডে ১৯৭ বিলিয়ন টন বরফ গলে গিয়েছে। যা ৮০ মিলিয়ন অলিম্পিক সুইমিং পুলের সমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension