
প্রবাস
বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর অভিষেক অনুষ্ঠান ১৩ আগষ্ট
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৩ আগষ্ট , মংগলবার ,রাত আটটায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজারসি চ্যাপটার এর নতুন কমিটির পরিচিতি ও শপথ গ্রহন উপলক্ষে এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। আটলান্টিক সিটির ১৬০৮, আটলান্টিক এভিনিউতে অবস্থিত গরমেট রেষ্টুরেনটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রবাসীদেরকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি খালিদ ইসলাম ও সম্পাদক সুমন মজুমদার অনুরোধ জানিয়েছেন।



